নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬), কাউনিয়া থানার চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)।
ইউএনও মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনজনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজন ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়‌। এসময় জেলেদের কাছ থেকে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights