টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু কাল

অনলাইন ডেস্ক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী রবিবার থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি ও পিয়াজ বিক্রি শুরু করবে। অক্টোবর মাসের জন্য দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে পণ্যগুলো বিক্রি করা হবে।

ওই দিন সকাল ১০টায় ধানমন্ডি লেক, ডিঙ্গি, রোড নং ৮/এ (কাউন্সিলর কার্যালয়ের সামনে) এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ১৫ অক্টোবর থেকে সারাদেশে শুরু হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে চিনি, তেল, চাল, ডাল, পিয়াজ ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পিয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চাল প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি কেজি পিয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights