বাবরকে জার্সি উপহার দিলেন কোহলি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার বাবর আজমদের বিপক্ষে হেসেখেলে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শেষে বাবর আজমকে একটি জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের অধিনায়ককে নিজের সই করা জার্সি উপহার দেন তিনি।

ম্যাচ শেষে দু’দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তারপর বাবরের সঙ্গে কথা বলছিলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। তার পরেও বেশ কিছুক্ষণ কথা বলেন তারা।

ভারতের কাছে হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন বাবর। দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫০ রান করেন তিনি।
তবে শেষ পর্যন্ত মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। শেষ ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে বাবর আজমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights