বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস,এম সুলতানের ৯৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে এস, এম, সুলতান উৎসবে শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত

শুভ সরকার , নড়াইল থেকে
“সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা” এ শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস,এম সুলতানের ৯৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে চলছে ৪ দিন ব্যাপী “ সুলতান উৎসব-২০২৩ । শুক্রবার সকাল ১০ টায় এ উপলক্ষে এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল এর আয়োজনে “ শিশুদের ছবি আঁকা উৎসব ” অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু প্রতিযোগী তাদের মনের ভাবনার সুলতান ও সুলতানের চিন্তা ভাবনা নিয়ে ছবি আকে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল এর চেয়ারম্যান শেখ হানিফ ,এস,এম, সুলতান বেঙ্গল আট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী,এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল এর কর্মকর্তা নাজমুল হাসান লিজাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রতিযোগী, অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন। ৪দিন ব্যাপী এ উৎসবে চিত্র প্রদর্শনী, দেশি- বিদেশী শিল্পীদের অংশগ্রহনে আট ক্যাম্প, নাটক, শিশুদের চিত্রংকন প্রতিযোগী এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে ১৪ অব্ধেসঢ়;টাবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights