মাদারীপুরে মদপানে দুই তরুণীর মৃত্যু।।

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চার জন। শনিবার রাত আড়াইটার দিকে কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত দুই তরুণী হলেন, শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে সাগরিকা আহমেদ (২৫) তার বান্ধবি পারুল আক্তার (২৭)। পারুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক তরুণীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার এক বান্ধবী, মা সাবিনা ইয়াসমিনসহ পাঁচ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। মারা দুইজন সম্পর্কে বান্ধবী। তবে, কি কারনে মারা গেছে এখনো বিষয়টি পরিস্কার করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে পহেলা আক্টোকব মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩ থেকে ৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। ঘটনার পরে সকালে ঘটনাস্থল পরির্দশণ করেছে পুলিশ।
বাসার কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চেচামেচি শুনে চার তলায় গিয়ে দেখি ফ্লোরে একজন মরে পড়ে আছে। পরে পরিস্থিতি খারাপ দেখে পুলিশকে খবর দেই। দুজনকে হাসপাতালে নিয়ে যাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই তরুণীর মধ্যে একজন ফ্লাটে মারা গেছে, অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। কি কারণে মারা গেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা দুজনই প্রচন্ড মদ্যপান করেছে। এ কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের ফ্লাটে মদসহ নেশাজাতিয় আলামত পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights