ডেমরায় নিষিদ্ধ যানবাহন স্ট্যান্ড উচ্ছেদে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ব্যাটারি চালিত যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

রবিবার সকালে ডেমনা থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ও কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে কোনাপাড়া-ফার্মের মোড় সড়কে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কোনাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ডিএনডি খালের ব্রিজে থাকা অস্থায়ী অবৈধ দোকান ও ব্রিজের সামনে অসংখ্য ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা সরিয়ে ফেলা হয়। কোনাপাড়া ব্রিজ ও সামনের সড়কটিতে প্রতিদিন লাখো মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। বিশেষ করে জনপ্রতিনিধি, কতিপয় রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদার ও অভ্যন্তরীণ সড়কে বিশৃঙ্খলভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিষিদ্ধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights