সেই ‘মানবিক’ শিক্ষকের পাশে রাজনগর উপজেলা প্রশাসন

মৌলভীবাজার প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবসে গত ৫ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘দুই টাকার শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার দুপুরে নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার আমন্ত্রণে সেই শিক্ষক রাজনগর উপজেলা পরিষদে আসেন। তখন নির্বাহী কর্মকর্তা শিক্ষক ফজলু মিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন এবং পরবর্তী সময়ে তাকে একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights