শহীদ আফ্রিদির বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির বোন মারা গেছেন। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বোনোর মৃত্যুর খবর দিয়েছেন তিনি।

এর আগে এক পোস্টে আফ্রিদি জানিয়েছিলেন, হাসপাতালে তার বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অসুস্থতা বাড়ার কারণে ভ্রমণ সূচি বদলে বোনকে দেখার জন্য ফিরছিলেন আফ্রিদি। তবে শেষ পর্যন্ত তার বোন মারাই গেছেন।

করাচির একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফ্রিদির বোন। তারা মোট ১১ ভাই-বোন। ছয় ভাই ও পাঁচ বোন। ভাই ও বোনদের মধ্যে শহীদ আফ্রিদি পঞ্চম। তার দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights