মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, শাস্তি পেলেন আফগান ওপেনার

অনলাইন ডেস্ক
মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় রানআউট হয়ে ফেরার পথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। ওই ম্যাচে অবশ্য জয় পায় আফগানিস্তান।

গত রবিবার ম্যাচে ৫৭ বলে ৮০ রান করে রান আউট হন গুরবাজ। ফেরার পথে বাউন্ডারি সীমানার দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন গুরবাজ। এরপর ডাগআউটে থাকা একটি চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ধরনের অপরাধে তাকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করার সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এবারের বিশ্বকাপে কোড অব কন্ডাক্ট ভঙ্গের এটিই প্রথম ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights