দারুণ শুরুর পর ধস, ৪৪ রান তুলতে ৪ উইকেট খোয়াল টাইগাররা!

অনলাইন ডেস্ক

৮২ বলে ৬৬ রান তুলে সাজঘরে ফিরলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। রবীন্দ্র জাদেজার দ্বিতীয় শিকার হয়ে দলীয় ১৩৭ রানে আউট হন তিনি।

দলীয় ৯৩ রানে ভেঙেছিল তানজিদ ও লিটনের ওপেনিং জুটি। সেই হিসেবে মাত্র ৪৪ রান তুলতেই চার উইকেট হারাল দারুণ শুরু করা বাংলাদেশ।

তানজিদ আউটের পর তিনে নামেন আজকের ম্যাচে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত। তবে তিনি সুবিধা করতে পারেননি। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এর আগে ৪৩ বলে ৫১ রান তুলে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন টাইগার ওপেনার তানজিদ।

প্রথম পাঁচ ওভারে ভারতের বিপক্ষে ১০ রান তুলেছিল দুই টাইগার ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের শুরুতেই রক্ষণাত্ম ঢঙে মোকাবেলা করে টাইগাররা। পরে অবশ্য তাল বুঝে রানের গতি বাড়াতে থাকেন টাইগার ব্যাটাররা।

১৪ বল মোকাবেল করে লিটন দাস করেছিলেন মাত্র এক রান। তবে পরে তিনি রানে গতি বাড়াতে থাকেন দুই ওপেনার। তাদের ব্যাটে ভর করে ১০ ওভারে ৬৩ রান তোলে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights