বিশ্বকাপ: আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে বেঙ্গালুরুতে আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে জায়গা করে নিতে এ ম্যাচের গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। তৃতীয় ম্যাচে জয়ের দেখা মেলে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান প্রথম দুই ম্যাচ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারায়। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়।

অস্ট্রেলিয়া আজ না জিতলে সেমিফাইনালের সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে। পাকিস্তানও টানা দুই ম্যাচ হারলে বিপদে পড়ে যাবে। মেগা ম্যাচে তাই দুই দেশ জেতার জন্য মরিয়া হয়ে লড়বে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তান শক্তিশালী দল। বিশেষ করে তাদের বোলিং লাইনআপকে ভয়ংকর বলব। তবে তাদের বোলিং মোকাবিলা করতে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। ম্যাচ জিততে হলে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আগের ম্যাচ আমাদের কাছে অতীত। এখন পরিকল্পনা অস্ট্রেলিয়া ঘিরে। ওরা দারুণ দল। তারপরও বিশ্বাস করি সেরা খেলা খেলতে পারলে জয় সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights