আহত পান্ডিয়া খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওভারের তিনটি বল করেই চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার বাকি তিনটি বল করেছিলেন বিরাট কোহলি।

এবার জানা গেলো চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না এই ভারতীয় ক্রিকেটার।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, কিউইদের বিপক্ষে খেলতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন পান্ডিয়া। ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্ণৌতে মাঠে নামবে ভারত।
বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময়ে বাম গোড়ালিতে চোট পেয়েছেন। স্ক্যানের জন্য এই অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।… ২০ অক্টোবর দলের সঙ্গে তিনি ধর্মশালায় যাচ্ছেন না। ইংল্যান্ড ম্যাচের আগে লক্ষ্ণৌতে দলের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights