মার্শ-ওয়ার্নারে ছুটছে অজিরা, পাত্তা পাচ্ছে না পাকিস্তান

অনলাইন ডেস্ক

টানা দুই হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া অজিরা চতুর্থ ম্যাচেও ছুটছে দুরন্ত গতিতে।

ভারতের বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের পাত্তা দিচ্ছে না দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। তাদের দেড়শ’ পেরোনো জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে ছুটছে ক্যাঙারু রাজ্য।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও সুবিধা করতে পারছেন না।
ওয়ার্নার-মার্শের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ হচ্ছেন হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিরা। ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসমান মির। তারপর থেকে আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই অজি ব্যাটার। দুই অজি ওপেনার এরইমধ্যে অর্ধশতক পেরিয়ে ছুটছেন শতকের পথে। আর অজিদের দলীয় সংগ্রহও গেছে দেড়শ’ পেরিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights