পাকিস্তানকে গুঁড়িয়ে যা বললেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে গতকাল বাইশগজে রীতিমতো ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। যেমন ডেভিড ওয়ার্নার তেমন মিচেল মার্শ। ওয়ার্নার ১২৪ বলে খেললেন ১৬৩ রানের ইনিংস। আর মার্শ করেছেন ১০৮ বলে ১২১ রান। ৯ উইকেটে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া।

এদিন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েছিলেন ওয়ার্নার ও মার্শ। তাদের ওপেনিং জুটি ভাঙে ২৫৯ রানে। একইসঙ্গে টুর্নামেন্টের উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ এবং যেকোনো জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। দু’বার জীবন পাওয়া ওয়ার্নার ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস।

ম্যাচসেরার পুরস্কার হাতে পরে ওয়ার্নার বলেন, ‘খেলার সময় কিছুটা ক্র্যাম্প হয়েছিল, সে কারণে কুঁচকি কালশিটে হয়ে গেছে। মার্শের সঙ্গে খেলাটা অসাধারণ। পেসারদের বলের লাইন বুঝে আমরা খেলেছি, চেয়েছিলাম পরবর্তী ব্যাটারদের কাজটা সহজ করে দিতে। নিজের স্কিল কাজে লাগিয়ে ব্যাট করতে পারাটা আনন্দের। আগেরদিন হিট করে খেলার প্রস্তুতি ছিল। যেটি ম্যাচেও ভালো কাজে দিয়েছে। আমাদের লক্ষ্য অন্তত ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করা, যাতে প্রথম ইনিংসে বড় একটি স্কোর গড়তে পারি। দলীয়ভাবে কিছু করতে গেলে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ।’
পাকিস্তানের হারের জন্য কারণও খুঁজে বের করেছেন এই অজি ব্যাটার, ‘স্টয়নিস দারুণ খেলেছে, সঙ্গে কামিন্সও সেট হতে যাওয়া শাকিলকে (সৌদ শাকিল) ফিরিয়েছে দ্রুতই। পাকিস্তান ৩৬ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছিল। যা টুর্নামেন্টে নেট রানরেট গণনার ক্ষেত্রে প্রভাব ফেলবে। তবে সম্ভবত বোলিং তাদের আরও বেশি ক্ষতি করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights