যে কারণে খেললেন না বাভুমা

অনলাইন ডেস্ক
ম্যাচের আগে হঠাৎ করেই জানা গেলো আজকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।

প্রোটিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাভুমা শারিরীকভাবে অসুস্থ। সে কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না বাভুমা।

তবে চলতি বিশ্বকাপে খুব একটা হাসছে না বাভুমার ব্যাট। অনেকেই ধারণা করছেন বড় ম্যাচে অফফর্মে থাকা বাভুমাকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি দক্ষিণ আফ্রিকা। বাভুমার বদলে আজকে প্রোটিয়াদের হয়ে ওপেন করতে নামেন রিজা হেনড্রিকস। ইংলিশদের বিপক্ষে অর্ধশতকও তুলে নিয়েছেন বাভুমার বদলি হিসেবে খেলতে নামা এই ব্যাটার
টানা দুই ম্যাচ জিতে অপেক্ষাকৃত কমশক্তির নেদারল্যান্ডসের বিপক্ষে হোচট খায় দক্ষিণ আফ্রিকা। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে ইংলিশদের বিপক্ষে জয়টা তাদের জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights