শরণখোলা প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক মহিদুল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল হোসেন লিটন (প্রতিদিনের বাংলাদেশ) সভাপতি ও মহিদুল ইসলাম (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ পরিষদের সভা শেষে নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন ক্লাবের আজীবন সদস্য যথাক্রমে শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস ও আসাদুজ্জামান মিলন।

গঠিত কমিটিতে নজরুল ইসলাম আকন (৭১ টিভি-জনকণ্ঠ) সহসভাপতি, মনিরুজ্জামান আকন (সময়ের খবর) যুগ্ম সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান স্বপন (দেশ সংযোগ) কোষাধ্যক্ষ, মাহাফুজুর রহমান বাপ্পি (এস টিভি-ভোরের ডাক) প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে শেখ মোহাম্মদ আলী (ইত্তেফাক-জন্মভূমি), বাবুল দাস (যুগান্তর-পূর্বাঞ্চ), আসাদুজ্জামান মিলন (নিউ নেশন), আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পন) ও হুমায়ুন কবির (সমকাল) নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights