সোনাগাজীতে বীজ বর্ধন খামার স্থাপনে জায়গা পরিদর্শন

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রামে বিএডিসির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পের প্রস্তাবিত জায়গা শনিবার সরেজমিন পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুল হক পাটোয়ারী। এসময় তিনি মাঠ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতের ব্যাপক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সুযোগ সৃষ্টি হবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights