উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন আজ (মঙ্গলবার) ভোর থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম জানান, আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সফলভাবে সরবরাহ করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে পূর্ণমাত্রায় ৬৬০ মেগাওয়াটে পৌছাবে। সবকিছু ঠিক থাকলে সহসাই বাণিজ্যিক উৎপাদনে যাবে এই বিদ্যুৎকেন্দ্রটি।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ১৭ ডিসেম্বর থেকে চালু হয়। কয়লা সংকট ও যান্ত্রিত ত্রুটির কারণে কয়েক দফা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights