ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪০ জন।

মারা যাওয়া ওই নারী হলেন- ফরিদপুরের সদর উপজেলার গোয়ালকান্দি এলাকার মো. শহীদুলের স্ত্রী আলেয়া বেগম (৫০)।
বুধবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩২৮ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights