টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

চলমান বিশকাপে পয়েন্ট তালিকায় দুই দলেরই অবস্থান তলানিতে। চার ম্যাচে মাত্র এক জয়ে শ্রীলংকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দুই দলের জন্য তাই ম্যাচটা মোটামুটি ‘নকআউট’ বললেও ভুল হবে না। জমজমাট এক ম্যাচে সেমির আশা বাঁচিয়ে রাখতে লড়বে বাটলার-মেন্ডিসের দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে ইংল্যান্ডের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। চার ম্যাচ খেলে মাত্র একটাতে জয় পেয়েছে উভয় দল। ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনার সঙ্গে তাদের দূরত্ব বেড়েই চলেছে। এ ম্যাচে যে দল হারবে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য বলতে গেলে নিয়মরক্ষার হয়ে যাবে। অন্যদিকে জয়ী দলের সেমিতে খেলার সম্ভাবনা একটু হলেও বাড়বে।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও ক্রিস ওকস।

শ্রীলংকা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশা থিকশানা, কাসুন রাজিথা, লাহিতু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights