ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা চলছেই। গত ২৪ ঘণ্টায় ওই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪৮১ জন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় ৪৭০ জনের বেশি নিহত হয়েছিল।
ইসরায়েলের বোমায় গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত হাজার ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights