ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি
সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপি। আজ সকালে বিএনপির পক্ষ থেকে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। তবে সকাল থেকে স্থানীয় ও দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। কিন্তু অল্প কিছু ইজিবাইক ও সিএনজিতে চলাচল করছে মানুষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারনেরা। সকাল থেকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকান খুলতে দেখা গেছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights