মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের সন্তানদের উপবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তির প্রদান করেছে জিটিসি। রবিবার মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।

খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই অর্থ প্রদান করেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights