টিয়ার শেলে অসুস্থ ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ে মহাসমাবেশে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ার শেলে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হরতালের ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামছিলেন বিএনপি মহাসচিব। এ সময় কাঁদানে গ্যাসে তাঁর চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বের মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের। বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights