সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কুতুবদিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কুতুবদিয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্চাপা বি কম, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জুনাইদ এবং ছাত্রলীগের আহ্বায়ক মুহিদুল হাসান হান্নান, যুগ্ম আহ্বায়ক তারেক আজিজসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights