ঝিনাইদহে প্লাস্টিক ফুল ব্যবহারে নিরুৎসাহিত করতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্লাস্টিক ফুল ব্যবহারে বন্ধ ও ব্যবহারে নিরুৎসাহিত করতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলার গান্না এলাকার ফুলচাষী, স্থানীয় জনপ্রতিনিধিসহ আরআরএফ’ কর্মকর্তারা অংশ নেয়।

সেসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, গান্না ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম,প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল ও পরিবেশ কর্মকর্তা (আরআরএফ) বাপ্পী অধিকারীসহ ফুলচাষীরা বক্তব্য রাখেন।
প্লাস্টিক ফুল পরিবেশ ও অর্থনীতিকে বিনষ্ট করছে দাবি করে বক্তারা বলেন, প্লাস্টিক ফুল যেমন পরিবেশের ক্ষতি করছে একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলচাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights