ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে অস্ট্রেলিয়া, দাবি সৌরভের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ভারতের জয়ের ঘোড়া ছুটছে। একমাত্র দল যারা এখনও একটাও ম্যাচ হারেনি। বিশ্বকাপে অপ্রতিরোধ্য রোহিতরা।‌ কিন্তু এখনও ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে নারাজ দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন, রোহিতদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে অস্ট্রেলিয়া। সৌরভ বলেন, এখনও অনেক দেরী আছে। সবে লিগ পর্ব চলছে। আগে সেমিফাইনালে উঠুক। নক আউট স্টেজ সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় অস্ট্রেলিয়া ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। কবে দলে ফিরবেন জানা নেই। তাতে টিম ইন্ডিয়ার ওপর খুব বেশি প্রভাব পড়বে না বলেই দাবি সাবেক এই অধিনায়কের। সৌরভ বলেন, ভারত দারুণ খেলছে। হার্দিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ভারতের আরও অনেক প্লেয়ার আছে।
ইংল্যান্ডের পারফরম্যান্সে হতাশ মহারাজ। বিশ্বকাপের শুরুতে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে বাটলারদের রেখেছিলেন সৌরভ। কিন্তু এতটা জঘন্য খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা ভাবতে পারেননি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ইংল্যান্ড এতটা বাজে খেলবে ভাবিনি। কিন্তু স্পোর্টসে এরকম হতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights