সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, দেবহাটা,কালিগঞ্জ, শ্যামনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধ বিশেষ ক্ষমতা আইনসহ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত দুই দিনে জেলায় আরো ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights