মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ জন গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার পুলিশ। এরা হচ্ছেন পৌর বিএনপির সদস্য মো. মাসুম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, বিএনপি নেতা বাবুল জজ ও জামায়াত কর্মী মো. আবুল বাশার। সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার বেলা ২টার দিকে থানার ওসি মো. সাইদুর রহমান এ তথ্য জানান। তবে, তাদেরকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা আরও পরে জানানো যাবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights