মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ সনেট দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে পুলিশ অনুসরণের এক পর্যায়ে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

এ ঘটনায় আজ বুধবার থানায় মামলা দায়ের হয়েছে। সনেট দাস মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকার সুজন দাসের ছেলে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সনেট দাস মাদক কেনা-বেঁচার সাথে জড়িত। দীর্ঘদিন তাকে অনুসরণ করার পরে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।
একই রাতে থানা পুলিশ সুমন গাজী (৩২) নামে এক যুবককে বয়রাতলা এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। সে পূর্ব সরালিয়া গ্রামের দুলাল গাজীর ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights