সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদলের অবরোধ পালন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এশিয়ান লিংক রোডের ললাটি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার সকালে জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, উপজেলা যুবদল ও জেলা যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে জেলাজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবেই এ সড়কে সকালে অবরোধ করেছে। আমাদের কর্মসূচি চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights