বাউবির বিএ/বিএসএস পরীক্ষা শুরু ৩ নভেম্বর

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২১ আগামী ৩ নভেম্বর শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশে জেলা উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কলেজে ৩২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ৩ লক্ষ ১২ হাজার ৩শত ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পুরুষ পরীক্ষার্থী ১ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৮০ জন এবং নারী ১ লক্ষ ৩৩ হাজার ৮ শত ৯৬ জন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে। বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights