ল্লিশ পেরোলেও অবিবাহিত প্রভাস-আনুশকা, বেকায়দায় পরিবার

অনলাইন ডেস্ক
চ

জনপ্রিয় দক্ষিণী তারকা প্রভাস ও আনুশকা শেঠিকে নিয়ে বহুদিনের গুঞ্জন। বিশেষ করে ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তবে তারা দু’জনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দু’জনই এই গুঞ্জন অস্বীকার করেন। যদিও একাধিক সূত্র নিশ্চিত করেন, সম্পর্কে ছিলেন প্রভাস-আনুশকা। কিন্তু তা ভেঙে গেছে।

৪১ বছর বয়সী আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’ এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন। অন্যদিকে তাদের পরিবার পড়েছেন বেকায়দায়। কারণ বিয়ে দিতে চেয়েও তার করতে পারছেন না তারা।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘প্রভাসের বয়স এখন ৪৩ বছর। পরিবার তাকে বিয়ে দিয়ে থিতু করতে চায়। প্রভাসও পরিবারের চাওয়ার সঙ্গে এক মত। কিন্তু প্রভাস সামাজিক নন, যার কারণে তার পরিবার সমস্যায় পড়েছে। অধিকাংশ সময় কাজের জন্য বেরিয়ে পড়েন এবং শুটিং সেটে সময় পার করেন। এমনকী বড় কোনো জন্মদিনের পার্টিতেও যান না প্রভাস। বরাবরের মতো গত জন্মদিনও তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন।’
প্রভাস-আনুশকা এখন সম্পর্কে নেই। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘প্রভাস এখন একা; সে আনুশকার সঙ্গে প্রেম করছেন না। মূলত, তারা খুবই ভালো বন্ধু। তাদের পরিবার চায় প্রভাস-আনুশকার সম্পর্ক বন্ধুত্বের চেয়ে আরো বেশি কিছু হোক। কিন্তু এই মুহূর্তে তারা এটা চায় না। এখনো তারা ঘনিষ্ঠ বন্ধু। আমরা এখনো নিশ্চিত নই, বন্ধুত্ব ছাড়িয়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights