দিল্লিতে ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে ঢাকায় এসেছিলেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেন তিনি।

পারিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে দুই দিনের ছুটি দিয়েছিল।

সব ঠিকঠাক থাকায় আজ শুক্রবার দলে যোগ দিয়ে অনুশীলন করার কথা ছিল তার। সেই কথা অনুযায়ী আজ দিল্লিতে ফিরে গেলেন লিটন। তবে এদিন দলের অনুশীলন বাতিল হয়েছে। তাই ভ্রমণক্লান্তি নিয়ে তাকে অনুশীলন করার দরকার পড়ছে না।
চলমান ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে হাথুরুসিংহের দল। এতে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

নিজেদের অষ্টম ম্যাচে আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব বাহিনী। বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপে পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করা। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights