বাংলামোটরে বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights