টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায় আগেই ঘটে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এবারের বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা।

সে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার।

সোমবার দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights