সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর ও চর বনবাড়িয়ায় দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় চররায়পুরের যুবকরা চর বনবাড়িয়া গ্রামের দুই মুক্তিযোদ্ধার বসতভিটা ভাঙচুর করেছে। সোমবার রাতে ও দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিনসহ অনেকে জানান, সোমবার রাতে মমিনের বাড়ীতে ইসলামী জলসা চলাকালে একটি জুতা নিয়ে চররায়পুর গ্রামের যুবক মাহদির সাথে চরবনবাড়িয়া গ্রামের কয়েকজন ছেলের কথাকাটাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে। এসময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে সোমবার দুপুরে চররায়পুর গ্রামের মাহদিরা একজোট হয়ে ফের চরবনবাড়িয়া হামলা চালায়। এসময় তারা সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুর রশিদের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের বেড়া-জানালা ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights