কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত কাতারে নিহত

অনলাইন ডেস্ক

কাতারে একটি মোটরসাইকেল দোকানে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি। নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। অপরজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মীর হোসেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মাহফুজ ও অপরজন লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights