কারিগরি শিক্ষার্থীদের জন্য পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের থেকে দক্ষতা নির্ভর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিবছর বিপুল সংখ্যক নতুন জনশক্তি কর্মবাজারে প্রবেশ করছে। নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, হেভি ও লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ শিল্প, অটোমোবাইলসহ নানা খাতে দেশে বিদেশে দক্ষ কর্মী হিসেবে নিয়োজিত করতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে অর্জিত হবে রেমিটেন্স।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমানে সরকারের চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং বেসরকারি খাতে বিপুল নির্মাণ সংশ্লিষ্ট কার্যক্রম রয়েছে। তাই এই খাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে আধুনিক ও বিশ্বমানের ওয়েল্ডিং নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন কারিগরি ধারার মাঠ পর্যায়ের শিক্ষকদের এ ল্যাবের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুছ সালেহীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights