বগুড়ায় শহীদ নূর হোসেন দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

শহর যুবলীগের সভাপতি সাহফুজুল ইসলাম জয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা শহীদ নূর হোসেন এর মত মৃত্যুঞ্জয়ী বীর সৈনিকদের আত্মত্যাগের ফসল। নূর হোসেন যুবলীগের সেই আদর্শিক কর্মী যিনি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে অকাতরে জীবন দান করেছেন। নূর হোসেন এর আদর্শকে আমাদের ধারণ করে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, শুধু দিবস পালনের মধ্য দিয়ে নূর হোসেনদের মত বীর সৈনিকদের স্মরণ করলে হবে না। শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে স্মরণ রেখে প্রতিদিনের কার্যক্রমে তার প্রতিফলন ঘটাতে হবে।

শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সঞ্জালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সহ-সভাপতি মাইসুল তোফায়ের কোয়েল, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাছেদুউজ্জামান রাছেল, শরিফুল আলম শিপলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights