চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বীরু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকারসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights