পেট্রোল বোমায় পুড়ল খড় বোঝাই নসিমন

নাটোর প্রতিনিধি

নাটোরে খড় বোঝাই একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে খড়সহ নসিমনটি আংশিক পুড়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে রাজশাহী থেকে খড় বোঝাই করে একটি নসিমন নাটোরে যাচ্ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওই নসিমন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খড় বোঝাই একটি নসিমন গাড়ি রাজশাহীর দিক থেকে নাটোরের দিকে আসছিল। পথে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights