জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম রনি, খুলনা থেকে

খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights