ঢাবির অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঙ্গে সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ পৃথক পৃথকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বিশ্ববিদ্যালয়ের সেবার মানোন্নয়ন নিশ্চিতকল্পে ‘সেবায় উদ্ভাবন’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল কতৃক উদ্ভাবিত ‘এপিএ সফটওয়্যার’ বিষয়ে বিস্তারিতভাবে তথ্য উপস্থাপন করেন সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights