ইয়াবার মামলায় মিয়ানমারের নাগরিকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একটি ইয়াবার মামলায় মো. ইউনুছ (৩১) নামে এক মিয়ানমারের নাগরিকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। ইউনুছ মিয়ানমারের মুংডু জেলার নাপ্রুরা থানার নাইসং এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. ইউনুছকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউনুস জামিনে গিয়ে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০১৯ সালের ৫ জানুয়ারি আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে মো. ইউনুসকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) বদিউল আলম বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মো. ইউনুছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights