হামাসের হাতে বন্দী নারী সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করল ইসরায়েল
অনলাইন ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজায় হামাসের হাতে জিম্মি অবস্থায় সীমান্তরক্ষী বাহিনীর ১৯ বছর বয়সী সেনা নোয়া মার্সিয়ানো নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।
সোমবার হামাস মার্সিয়ানোর মৃতদেহের ফুটেজ প্রকাশ করে। তার মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট।
সোমবার হামাস বন্দী সৈনিকের ভিডিও প্রকাশ করে। এরপর আইডিএফের একজন প্রতিনিধি মার্সিয়ানোর পরিবারের সাথে দেখা করেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাস ইসরায়েলি সেনাসহ ২৫০ জনের বেশি ইহুদি নাগরিকক বন্দী করে।
