জবির প্রয়াত উপাচার্য অধ্যাপক ইমদাদুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

লিমন ইসলাম, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সদ্য প্রয়াত উপাচার্য ও বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে সদ্য প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রয়াত উপাচার্য মহোদয়কে অত্যন্ত সজ্জন অভিভাবক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করে বলেন, “অতি অল্প সময়ে জগন্নাথে সবার প্রিয় ব্যক্তি হিসেবে উপাচার্য মহোদয় নিজেকে তুলে ধরেছিলেন তাঁর কর্মে ও জ্ঞানে। তিনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সকলের সাথে আলোচনা করে সমাধান করতেন এবং সবার মতামতকে প্রাধান্য দিতেন।”

শোক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বক্তারা প্রয়াত উপাচার্য মহোদয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন অনুভূতি ব্যক্ত করেন।

সভা শেষে প্রয়াত উপাচার্য মহোদয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্মরণে শোক সভা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights