চসিকের প্রধান প্রকৌশলী ও প্রধান শিক্ষা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার পৃথক আদেশে বদলির তথ্য জানানো হয়।

এর মধ্যে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি করপোরেশনে এবং প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২১ সালের ৬ মে চসিকের প্রধান প্রকৌশলী পদে যোগদান করেন তিনি। এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন। আগামী মার্চ মাসে অবসরে যাওয়ার কথা এ কর্মকর্তার।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, দুইজন কর্মকর্তাকে বদলির চিঠি পেয়েছি। এটি দাপ্তরিক রুটিন কাজের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights