তফসিল প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এই হরতালের ডাক দেয়া হয়।
