নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় নগরীর রেজিস্ট্রারি মাঠে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল বের করা হয়।

এর আগে রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বক্তব্য রাখেন। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি জগদীশ দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights